• সমগ্র বাংলা

দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলের পড়াশোনার খরচ চালাতে দিনমজুর বাবার সংগ্রামের কথা শুনে মেধাবী শিক্ষার্থী মাসুম মুন্নার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচয়পর্ব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে নিজেদের পরিচয় দেওয়ার সময় নওগাঁর নিয়ামতপুরের দিনমজুর মো. রেজাউল জানান, তাঁর ছেলে মাসুম মুন্না কলেজটির ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (ওয়াইএমই) বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।

রেজাউল বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও নানা অভাব-অনটনের সঙ্গে লড়াই করে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাঁর কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিষয়টি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী মাসুম মুন্নাকে তাঁর ঐচ্ছিক তহবিল থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর হল ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত নেয়।

সহায়তার ঘোষণা পেয়ে আবেগাপ্লুত মাসুম মুন্না বলেন, আমি একজন দিনমজুরের ছেলে। অনেক কষ্ট করে বাবা আমাকে এখানে পড়ার সুযোগ করে দিয়েছেন। সংসদ সদস্য স্যারের সহযোগিতা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ টেক্সটাইল প্রকৌশলী হতে চাই।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একজন মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি অভিভাবককে বলেছি, নিশ্চিন্তে ছেলেকে আমার হাতে দিয়ে বাড়ি ফিরে যান। তার শিক্ষাজীবনে যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা করার চেষ্টা করব।

এ ঘোষণার পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠান শেষে ছেলেকে নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখেন রেজাউল। তখন তাঁর চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। ছেলের উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo