• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের জালিয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহি নিহত হয়েছে৷ আজ রবিবার সন্ধ্যার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ২জন হলো দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

জানা গেছে, ফুলবাড়ী থেকে দিনাজপুর শহর মুখি একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় বিপরিতগামী মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়।  এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্হলে মোটরসাইকেল চালক রিফাত ইমন নিহত হয়। আরোহি   এন্তাজুল হক সোহাগকে আশংকাজনক অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসারত অবস্হায় প্রাণ হারায় সে।

 কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছে নিহতের পরিবার। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo