ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর রহিমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পটুয়া ফকদনপুর এলাকায় সৌদি আরব থেকে ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে প্রায় ১৩০ জন হতদরিদ্র পরিবারের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত রেজাউল ইসলাম (রন্টু) প্রতারকের শাস্তি ও ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন,ইসলামি ফাউন্ডেশন এর নামে ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়। পরবর্তীতে ঘর বরাদ্দ না পেয়ে তারা প্রতারণার বিষয়টি জানতে পারেন।
মানববন্ধনে বক্তারা এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আর একটি অভিযোগ দেন। এবিষয়ে রেজাউল ইসলাম রন্টু কে একাদিকবার ফন দিলে তিনি তার ফনটা রিসিভ করেনি ফন নাম্বার ০১৭১৩৭৮২৪৩৪
মানববন্ধনে ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পটুয়া ফকদনপুর এলাকার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)