• সমগ্র বাংলা

নওগাঁয় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁয় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু করা হয়েছে। র‌্যালী শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই ভাবে জেলার প্রতিটি উপজেলাতেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।  

রবিবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এসময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাছকে রক্ষা করার কর্মসূচি শুধু দিবস পালনের মধ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিনিয়তই নিষিদ্ধ জাল দিয়ে যেভাবে মাছ নিধন করা হচ্ছে এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে আর অল্পদিনের মধ্যে আমরা সকল প্রজাতির দেশীয় মাছ হারিয়ে ফেলবো। তাই দেশীয় জাতসহ সকল জাতের মাছ রক্ষা করতে ও বংশ বিস্তারে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সচেতন হবে এবং নিষিদ্ধ পন্থায় মাছ ধরার কার্যক্রম বন্ধ করতে হবে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo