• সমগ্র বাংলা

গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজস্ব বাজেট-৭০১৬ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), টাঙ্গাইলের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী সাগর।

এ সময় উপজেলা বিএনপি, নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo