• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।

মুঠোফোনে আলাপকালে মো. ইমরান হাসান সিজান বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকূলতা যতই থাকুক, মানবিক কাজে মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণে কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না, কিংবা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে দেখছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই সময় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ১৪ আগস্ট বিকেল পৌনে ৫টা থেকে ৫টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফোন করে ১৪ ই আগস্ট বিকাল সাড়ে চারটা হতে পাঁচটার মধ্যে খাবার বিতরণের বিষয়টি ফোন করে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

২

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৩

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৪

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

  • company_logo