ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু'দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক সরকারি ছুটিতে কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং ফরোয়াডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে আবারো যথা নিয়মে চলবে আমদানি-রপ্তানি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

মন্তব্য (০)