• সমগ্র বাংলা

নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন।

শুক্রবার রাতে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে , শুক্রবার রাত ৮টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চালকের সহকারী ট্রাকের চাকা পরীক্ষা করছিল। এমন সময়ে যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo