• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তারেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪আগষ্ট)বিকেল ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হচ্ছেন, নওগাঁ জেলার পোরশা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেন্টু ওরফে মামুনের ছেলে মো. তারেক ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে বড়দাদপুর মোড় এলাকায় ভুটভুটিরও মোটরসাইকেল মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তারেক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আহত যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo