• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী ‘আল-মানার ঈদগাহ’-এর ৩৬ শতাংশ জমি দফায় দফায় অবৈধ দখল, লিজ ও নানামুখী চক্রান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ভূমিদস্যু, দালাল ও প্রভাবশালী মহলের আগ্রাসন থেকে ঈদগাহের জমি রক্ষা এবং সরকারিভাবে স্থায়ী বন্দোবস্তের দাবিতে ১২টি গ্রামের হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুগের পর যুগ ধরে এই স্থানটিতে এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী চক্র এই পবিত্র জায়গাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

​ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান বলেন, অতীতে জায়গাটি সাত্তার সাহেব ভোগ করতেন। তাকে বলায় তিনি আর লিজ নেননি। জায়গাটি নিচু ও গর্ত থাকায় আমরা সকলে মিলে প্রায় ১২ লাখ টাকা খরচ করে বালু ভরাট করি। কিছু খালি জায়গা দেখে বাইরের একটি চক্র তা লিজ নেওয়ার জন্য দরখাস্ত করে। এখানে ইতোমধ্যে ১২টি গ্রামের মানুষ দুই ঈদের নামাজ আদায় করেছি। আমরা বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মহোদয়কে জানালে তিনি আমাদের ঈদগাহ করার অনুমতি দেন এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বলেন। এর প্রেক্ষিতে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জনগণের স্বার্থে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

​৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দশের স্বার্থে আমরা এই জমিটি চাচ্ছি। ১২টি গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

​আউলাদ মিয়া সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ১০-১২টি সমাজের মানুষ যেন নির্বিঘ্নে এই জায়গাটিতে ঈদের নামাজ আদায় করতে পারে, তার স্থায়ী সমাধান চাই।"

​মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগার সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল। এছাড়া নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ ১২টি গ্রামের শত শত সাধারণ মানুষ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

​সমাবেশ শেষে এলাকাবাসী অবিলম্বে ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার সকল চক্রান্ত বন্ধ করে, তা আল-মানার ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মন্তব্য (০)





image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

২

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৩

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৪

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

  • company_logo