• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধ‌লেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. নাহিদ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নাহিদ উপজেলার দক্ষিণ পারতিল্লী গ্রামের মো. ওয়াসিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর  ১২টার দিকে নাহিদসহ এলাকার চার বন্ধু নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নাহিদ নদীতে ডুব দিলে দীর্ঘ সময় পরও সে আর ভেসে ওঠেনি। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা ডাকাডাকি করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে নাহিদকে খুঁজতে থাকেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শিবালয়, মানিকগঞ্জের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় পর বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শিবালয়, মানিকগঞ্জের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযান শুরুর প্রায় ৩ ঘন্টা পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo