• সমগ্র বাংলা

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের একজন আরোহী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরী বেনাপোলের বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।

নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন (৫০) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ইব্রাহীম ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক।

আহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।
প্রত্যক্ষদর্শীর জানায়, ইব্রাহীম হোসেন তার একজন সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে গোগা থেকে মাদ্রাসার কাজে শার্শায় যাচ্ছিলেন। বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে।

এতে ভ্যানচালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহীম হোসেনের মৃত্যু হয়। অন্য দু’জনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

মন্তব্য (০)





image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

২

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৩

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৪

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

  • company_logo