ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ আগস্ট ) রাতে র্যাব-১১, সিপিসি-১-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির জানান, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি পিস্তলটি (ওয়ান শুটার গান)এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)