• সমগ্র বাংলা

পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : ‎আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ পাবনা পৌর শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

‎বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। এতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে এসে শেষ হয়।

‎পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর যুব বিভাগের মঞ্জিল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, যুব জামায়াতের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এর প্রভাব শুধু একজন ব্যক্তির ওপর নয়, পরিবার ও পুরো সমাজের ওপর পড়ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের উৎস বন্ধ করতে হবে।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo