ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা উপজেলার শার্শা বাজার থেকে অপহরণকারি যুবককে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
আটক নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
অপহৃত কিশোরীর মায়ের দায়ের কৃত মামলার সুত্রে এই পুলিশ কর্মকর্তা বলেন, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে অপহরন করা হয়েছে এমনি একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা বাজার থেকে অপহরণকারি নুর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে সেখান থেকে বর্ণিত মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে (১৪) উদ্ধার করা হয়।
এব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

মন্তব্য (০)