• সমগ্র বাংলা

সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে চাটমোহরে ৪ সার ব্যবসায়ীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে চার সার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার বিলচলন ও ছাইকোলা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলার ছাইকোলা ও বিলচলন ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার প্রদীপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা এবং মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিলচলন ইউনিয়নের মেসার্স পাওয়ার ট্রেডার্সের বিসিআইসি সার ডিলার মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo