• সমগ্র বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলা অনুষদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃঅনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এ ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলা অনুষদ। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

সোমবার (১০ আগস্ট) সোমবার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, "জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন, জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা, জুলাই আমাদের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট আর দিবসটি উদ্যাপনের জন্য আমরা ৪ আগস্ট মন্ত্রণালয় হতে পত্র পাই। তাই খুবই অল্প সময়ের মধ্যে এই আয়োজন করতে হয়েছে।"

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, "আজকে কোন দলই পরাজিত হয় নি। কলা অনুষদ বিজয়ী আর ব্যবসায় প্রশাসন অনুষদ জয়ী। কারণ ব্যবসায় প্রশাসন অনুষদ ফাইনালে হারলেও তারা অন্যদের পরাজিত করেই ফাইনাল পর্যন্ত এসেছে। আগামীতে আন্তঃবিভাগ খেলার আয়োজন করে খেলোয়াড় বাছাই করে একটি ভালো দল গঠন করতে হবে। যেন আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো করতে পারি। আর খেলার এই সুন্দর মাঠকে উৎসবমূখর রাখতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই হবে না, নিয়মিত চর্চা করতে হবে।"

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সদ্য সাবেক ডিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃ অনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৬টি দল (ছাত্র) অংশগ্রহণ করেছে। 

গত ০২ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ০৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার একই মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের তারিখ পরিবর্তন করা হয়। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

মন্তব্য (০)





image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

২

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৩

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৪

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

  • company_logo