ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দাম্পত্য কলহের জেরে গত ৩১ জুলাই বিকেলে হাসি খাতুন (১৯) নামে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের চর রতিদেব গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী পারিবারিক কলহের কারণে বিষপান করেন। পরে বাড়ির লোকজন হাসি খাতুনকে উদ্ধার করে দ্রুত কাউনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)