• সমগ্র বাংলা

ফরিদপুরে জমি সংক্রান্ত দলিল তুলে ধরে অপপ্রচারের প্রতিবাদ বিএনপির নেতা নিতাই রায়ের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। অপপ্রচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিতাই রায়।

লিখিত বক্তব্যে নিতাই রায় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তাকে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বক্তব্যের সমর্থনে ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত (দলিল নম্বর ১০৮৮৩) একটি সাফ কবলা দলিলের তথ্য তুলে ধরেন তিনি। কোমরপুর মৌজার ১.১৫ একর জমির ওই দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার নাম উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

নিতাই রায় বলেন, "সোশ্যাল মিডিয়ার অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পাওয়া আমার ন্যায্য অধিকার। বাধ্য হয়েই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।" এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় প্রেস মিডিয়ার সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo