ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অপর আরেকটি অয়েল মিলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার কানাইপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বাজারের লেপ তোষকের দোকান রাশেদুল বেডিং স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে রাশেদুল বেডিং স্টোরের মালামাল এবং লিটন বিশ্বাসের সার ও কীটনাশকের দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে জাহিদ বিশ্বাসের ওয়েল মিলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ।
নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

মন্তব্য (০)