• সমগ্র বাংলা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৫ শতাংশ: জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন, শুন্য ফলাফল প্রাপ্ত স্কুল ১৮টি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার গত ৬ বছরের মধ্যে এবছর সব চেয়ে নিম্ন পর্য্যায়ে। এবার পাশের হার মাত্র ৫৮ দশমিক ৫ শতাংশ এবং  জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।

বরাবরের মত এবারেও ছাত্রদের তুলনায় ভাল ফলাফল অর্জন করেছে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ১ শতাংশ।২০২০ সালে শিক্ষাবোর্ড পাশের হার ছিল ৮২ দশমিক ৭৩ শতাংশ। ২০২১ সালে পাশের হার বেড়েছিল ৯৪ দশমিক ৮০ শতাংশে। পরবর্তী বছর গুলোতে কমতে থাকে পাশের হার। ধারাবাহিক ভাবে পাশের হার কমতে থাকায়  গত বছর পাশের হার নেমে আসেছিল ৬৭ দশমিক ৩ শতাংশে। সেই সাথে কমেছে জিপিএ ৫ প্রাপ্তির হারও। 

জানা গেছে, রেজিষ্ট্রেশন অনুযায়ী পরীক্ষার সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন।  এর মধ্যে সবকটি বিষয়ে অংশ করেছিল ১লাখ ৮০ হাজার ৭৫২জন। 

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন জানিয়েছেন, গুনগত মানের শিক্ষা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষার কারনে অন্যান্য শিক্ষাবোর্ডের মত দিনাজপুর শিক্ষা বোর্ডেও পাশের হার কমেছে। পাশাপাশি কোন পরীক্ষার্থীই এবার পাশ করতে পারেনি, বোর্ডের তালিকায় এবার উঠেছে ১৮টি স্কুলের নাম। ফলাফল খারাপের কারন অনুসন্ধানসহ সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে  প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

প্রত্যাশিত এবং শতভাগ ফলাফল অর্জন করায় আনন্দ উল্লাসে মাতেন শিক্ষক শিক্ষার্থীরা। ভবিষ্যতে প্রতিষ্ঠিত পেশায় জীবন গড়ার স্বপ্ন দেখছে অনেক শিক্ষার্থী।

অন্যদিকে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিবিড় তত্বাবধান এবং গৃহিত কৌশল সফল হওয়ায় খুশীতে ভাসছেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo