• সমগ্র বাংলা

শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ) গোপালপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে গোপালপুর পুরাতন পৌর চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার সভাপতি আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, গোপালপুর ব্রাশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ, টাঙ্গাইল জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. হিরা মিয়া, গোপালপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, এবং টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, গোপালপুর শাখার সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ শ্রমিক ও ট্রাকচালকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ওপর নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে হয়রানি ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo