ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া উপজেলার মুড়াইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।
তিনি জানান, চার-পাঁচজনের একটি চোরাকারবারি দল রাতের আঁধারে ভারতের অভ্যন্তরে মাগুরুলি নামক স্থানে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে অপর চোরাকারবারিরা পালিয়ে যান।
নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

মন্তব্য (০)