• সমগ্র বাংলা

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড'

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : চার দেয়ালে বন্দি শৈশব আর মুঠোফোনের অতিব্যবহার থেকে মুক্ত করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পাবনায় এই প্রথম চালু হলো আধুনিক মানের আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ডল্যান্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিল্প প্রতিষ্ঠান পিএস গ্রুপের উদ্যোগ ও জমকালো আয়োজনের মাধ্যমে মেগা এই বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের পরপরই পুরো কেন্দ্রটি শিশুদের উচ্ছ্বাস আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে। শিশুদের আনন্দের খোরাক জোগাতে এতে সাজানো হয়েছে সেফটি ম্যাট, বল পিট ও স্লাইডসহ নানা ধরনের আধুনিক ও ঝুঁকিমুক্ত খেলার জোন। যেখানে প্রতিটি শিশু দক্ষ সুপারভাইজারদের তত্ত্বাবধানে নিরাপদে খেলাধুলা করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, "যান্ত্রিক জীবন ও শহরের সীমাবদ্ধতার কারণে আমাদের শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ফলে তাদের শারীরিক ও মানসিক বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। 'পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড' শিশুদের সেই একঘেয়েমি কাটিয়ে উঠতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখবে।"

পাবনা শহরে এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। উদ্বোধনী আয়োজনে আসা রেহানা পারভীন ও প্রথমা সহ কয়েকজন অভিভাবক বলেন, "পাবনায় শিশুদের নিয়ে নিরাপদে ঘুরে আসার মতো ভালো কোনো জায়গা ছিল না। বাচ্চারা সারাক্ষণ হয় মোবাইল স্ক্রিনে থাকত, না হয় টিভি দেখত। এমন সুন্দর ও নিরাপদ পরিবেশে বাচ্চারা খেলতে পারবে ভেবে খুব ভালো লাগছে।"

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বন্দি শিশুদের একটু মুক্ত আনন্দ দিতেই তাদের এই আয়োজন। শিশুদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে। প্লে-গ্রাউন্ডটিতে প্রবেশ ও রাইড উপভোগের জন্য শিশুদের প্যাকেজমূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় শিশুরা বিভিন্ন রাইড ও সংশ্লিষ্ট উপযোগে দুই ঘন্টার খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে। দর্শনার্থী ও শিশুদের জন্য প্লে-গ্রাউন্ডটি প্রতিদিন দুপুর ২টা থেকে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয় প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।

মন্তব্য (০)





image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

২

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৩

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৪

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

  • company_logo