• সমগ্র বাংলা

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নাতিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নানাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায়।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার জন্য তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী বনগ্রাম তার বাড়ির পাশে যাচ্ছিল, পথিমধ্যে তার দূর সম্পর্কের নানা পার-চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা (৪৭) ওই মেয়েকে কুপ্রস্তাব দেয়, এতে মেয়েটি রাজি না হলে তার স্পর্শকাতর শরীরে হাত দেয় মাসুদ রানা। এ সময় পাশের বাড়ির এক মহিলা বিষয়টি দেখে ফেললে মাসুদ রানা ঘটনাস্থল থেকে চলে যায়।

ওই শিক্ষার্থী তার মাকে ঘটনাটি খুলে বললে এ ব্যাপারে চাটমোহর থানায় ধর্ষণ চেষ্টা ঘটনায় মামলা দায়ের করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মামলা রেকর্ড করার পরপরই আসামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মাসুদ রানাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo