ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মাদক সেবন এবং নিজ বাড়িতে মাদক সংরক্ষণের দায়ে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার আভুঙ্গী মহল্লার বাসিন্দা আব্দুস সামাদ (৭১) ও তার ছেলে সালমান (২৫)-কে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে পিতা আব্দুস সামাদকে ১৫ দিনের কারাদণ্ড এবং মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ছেলে সালমানকে ১ বছর ১১ মাস ২১ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট মোঃ নবাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপ-পরিদর্শক মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, এরা দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ট্যাপেন্ডাডল নামক মাদক বিক্রি ও সংরক্ষণ করে আসছিলেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)