• সমগ্র বাংলা

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকার ৩ ভিকটিম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড় এলাকার গহীন দুর্গম স্থানে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসময়  অপহরণচক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে কক্সবাজারের  র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ এর আভিযানিক টিম।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৪ আগস্ট রাত আনুমানিক সোয়া ৯ টার সময়  টেকনাফ মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণের শিকার ৩ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমগণ সকলই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প (ব্লক-বি-৮১)এর বাসিন্দা  মোঃ আয়াছ (১৮),  মোঃ ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।

উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই  তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের সদস্যদের নিকট ৬ (ছয়) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ প্রদান না করায় তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

উদ্ধারকৃত ভিকটিমদের দেওয়া তথ্য মতে টেকনাফ  মুচনী রেজিস্টার-১ নং ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে অপহরণের সঙ্গে জড়িত হাফেজ আহম্মেদ(৫৩)কে গ্রেফতার করা হয়। সে  মুচনী রেজিস্টার ক্যাম্প-১, ব্লক-ডি, রুম নং-৬ এর বাসিন্দা  মৃত রশিদ আহম্মদ এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমদের উখিয়া থানায়  হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo