ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া (১০) নামে এক রোহিঙ্গা শিশুর প্রাণহানি ঘটেছে ।
নিহত নুনুজিয়া কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী জানান, বুধবার (৫ আগস্ট) দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেন নামে এক রোহিঙ্গার বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তার ১০ বছর বয়সী মেয়ে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার সতর্ক ও সচেতন করা হলেও অনেকেই সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও সেখানে বসবাস শুরু করছেন। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। উল্লেখ্য গেলো মাসের দ্বিতীয় সপ্তাহে উখিয়ার ৫ নং ক্যাম্পে একটি মাদ্রাসায় মাটি চাপায়া ৫ জন শিক্ষার্থী প্রাণ হারায়।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)