• সমগ্র বাংলা

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দিয়ে হাতাহাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কটের শ্লোগান দিয়ে  জুলাই যোদ্ধা আর এনসিপি সমর্থকদের মাঝে হাতাহাতি আর ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটেছে।

আজ সোমবার(৫ আগস্ট)  দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। 

অনুষ্ঠান চলাকালে এনসিপি কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতেই প্রথমে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে শরিফুল ইসলাম আকাশ নামে এক জুলাই যোদ্ধা এনসিপি বয়কট শ্লোগান  শুরু করলে তার আশেপাশে কয়েকজন ও শ্লোগান ধরেন। এরপর এনসিপি নেতারা তার প্রতিবাদ করলে তাদের উপর কয়েকজন চওড়া হয়ে হাতাহাতি শুরু করে।পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে দুই গ্রুপের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এনসিপি বয়কটের শ্লোগানের বিষয়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ এর কাছে জানতে চাইলে তিনি  বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মান করলে তাদের ছাড় দিয়ে কথা বলবো না।তারা আজকে আমাদের অসম্মান করেছে তাই এই শ্লোগান দিতে বাধ্য হয়েছি। 

এবিষয়ে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন,যে ছেলেরা এনসিপি বয়কটের শ্লোগান দিয়েছে তারা হয়তো কোন ক্ষোভ থেকে এই ধরনের শ্লোগান দিয়েছে। তিনি আরো বলেন, এটি গণতান্ত্রিক  স্বাধীন দেশে যেকেউ শ্লোগান  দিতেই পারে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo