• সমগ্র বাংলা

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনিক প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বস্তরের জনগণ এ শ্রদ্ধা জানান।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শ্রদ্ধাঞ্জলি পর্বের শুরুতেই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জন কার্যালয়, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া পরিবেশ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিএডিসি, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo