ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাসান নিলয়, শহীদ জাহিদুল ইসলাম ও শহীদ জাহাঙ্গীরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করেছে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পাবনা শহরের আরিফপুর গোরস্থানসহ বিভিন্ন কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ সময় শহীদদের পিতা, স্বজন এবং জামায়াতের বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাক...
গাজীপুর প্রতিনিধি: সংস্কারের আশায় মানুষ স্বস্তির দিন গু...

মন্তব্য (০)