ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২ টায় রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে দুপুর ২ টা ৩০ মিনিটে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় পৌঁছান।
জানা যায়, জেলা যুবলীগ নেতার মা রওশন আরা গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। আজকে সকাল ১২ টায় প্যারোলে মুক্তি পেয়ে ৫ ঘণ্টার জন্য পুলিশি নিরাপত্তায় ছুটে আসেন মায়ের জানাজায়। পরে শহরের ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে জানাজা শেষে তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহরজুড়ে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ৷ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)