• সমগ্র বাংলা

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।

জেলা প্রশাসনের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে জেলার সেরা ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ স্বীকৃতিতে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

জেলা প্রশাসনের কার্যালয়ে প্রদর্শিত ফলক অনুযায়ী, জনসেবায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। সেখানে মুক্তাগাছার ইউএনও কৃষ্ণ চন্দ্রের নামও স্থান পেয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের সেবামূলক কার্যক্রম, সরকারি কর্মসূচি বাস্তবায়ন, জনসাধারণের সঙ্গে সমন্বয় এবং প্রশাসনিক দায়িত্ব পালনে ইউএনও কৃষ্ণ চন্দ্রের ভূমিকা প্রশংসনীয়। তার এই অর্জন মুক্তাগাছার জন্যও গর্বের বিষয়।

এ বিষয়ে ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং মুক্তাগাছার সর্বস্তরের মানুষের সহযোগিতার ফল। ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাব।”

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo