• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকার ৩৯ পিচ স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৬ বিজিবি বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি ঔজনের ৩৯ পিচ সোনার বার ও  একটি মোটরসাইকেলসহ  রবিউল ইসলাম  নামের এক সোনা পাচারকারী আটক করেছে

আটক রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট)  বিকালে দামুড়হুদা উপজেলার দর্শনার পারকেষ্টপুর সীমান্ত এলাকা থেকে উক্ত অভিযান চালানো হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, শনিবার ১লা আগষ্ট বিকালে  নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে আটক রবিউল ইসলাম  ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা  ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণের বার নিয়ে একটি মোটরসাইকেল যোগে ভারতে পাচারে উদ্দেশ্য যাবার সময় বিজিবি -৬ এর জোয়ানরা রবিউলকে আটক করে। এর পর তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  রবিউল বিজিবিকে জানায় বরিউ উক্ত সোনার চালান ভারতে পাচারের উদ্দেশ্য সীমান্তে নিয়ে যাচ্ছিল।

আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার হয়েছে।  এছাড়াও 

সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এ ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য (০)





image

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...

image

আজ ঐতিহাসিক কামান্না দিবস

২

ঝিনাইদহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের ...

image

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অ...

image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

৫

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

  • company_logo