• সমগ্র বাংলা

জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি; তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। জুলাইয়ের বীর শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের অন্বেষণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করায় মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। যে ধারাবাহিকতায় একের পর এক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। এই সময় সরকারের সমালোচনাকারীদের প্রতিমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল হবেই। যে কোন ভুলের গঠনমূল সমালোচনাকে তারা স্বাগত জানান। বাংলাদেশের সকলের বাক স্বাধীনতা রয়েছে যে স্বাধীনতার জন্যেই লড়াই হয়েছে জুলাইয়ে। তবে মানহানিকর কোন তথ্য বা বক্তব্য কখনোই কাম্য নয়। এ ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলাটি দেখতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo