• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

এসময় তিনি বলেন, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্যাথলজি ল্যাবেও অব্যবস্থাপনা থাকায় এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিসজ বেসরকারি ও ল্যাবরেটারী(নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ এর ক,খ,ঘ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতাল দেড় লাখ টাকা ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে এক লাখ বিশ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এধরনের অভিযান অব্যবহ থাকবে বলেও জানান তিনি।   

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)মোস্তাফিজুর রহমান দিগন্ত সহ পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo