ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি সহ অনেকে।
সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল গাইবান্ধা পৌর পার্ক থেকে বের হয়ে পুরাতন জেলখানা মোড় হয়ে ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)