• সমগ্র বাংলা

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বেশি মদ ও উপকরণ জব্দ, গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগের পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম দুজনই উপজেলার দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিষয়ে জেলা পুলিশের কাছে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ পৌঁছায়। অভিযোগের সত্যতা যাচাই শেষে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে দিবর ইউনিয়নসহ জেলার অন্যান্য এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...

image

আজ ঐতিহাসিক কামান্না দিবস

২

ঝিনাইদহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের ...

image

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অ...

image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

৫

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

  • company_logo