• সমগ্র বাংলা

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এমপি মুহাম্মদ আলী আছগার বলেছেন ৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। জুলাইকে বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে, জুলাইয়ের চেতনা নিয়ে এই বাংলার মাটিতে আমরা ঘুমাতে চাই। জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না। কেউ প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার হতে পারত না। জুলাই বুকে ধারণ করা এবং আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে। আমাদের স্বপ্ন দেখিয়েছে জুলাই যোদ্ধারা। যারা বেঁচে থাকলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, সচিব হতে পারতো। জুলাই আন্দোলন শুধু জামায়াত, শিবিরের নয়, বিএনপির নয়। জুলাই যুদ্ধ ছাত্র-জনতার আপামর জনগণের যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিল।

শুক্রবার (৩১ জুলাই) রাত আটটার দিকে পাবনার চাটমোহরে বাংলাদেশ ছাত্র শিবির চাটমোহর উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী রক্তাক্ত জুলাই উপলক্ষে উদ্বোধনী দিনে জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনগণই সর্বময় ক্ষমতার মালিক। গণভোটের আইনি ভিত্তি দিতে হবে। আমরা জনগণের বিপক্ষে যেতে পারি না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 

আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছে চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে বাংলাদেশ গড়ার এবং নীতির বদল করতে। জুলাই আমাদের স্বপ্ন দেখিয়েছে। হাজার হাজার জুলাই যোদ্ধারা হাত, পা, চোখ হারিয়েছে। আগামীতে একসাথে ন্যায়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে স্মৃতিচারণ অনুষ্ঠানে মোঃ ফারহান মুবাশ্বিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা হাবিবুর রহমান, মেশকাতুল্লাহ, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়াজ উদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo