• সমগ্র বাংলা

পাবনার পুলিশ সুপারের দায়িত্ব নিলেন আবু আশ্রাফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশেদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইনসের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীরা মো. ছুফি উল্লাহর দায়িত্বশীল নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo