• সমগ্র বাংলা

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)  মোঃ রাশেদ খান।

তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা।

সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ এলাকার সার্বিক সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সুশাসন নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সঞ্চালক মোঃ জাহিদুজ্জামান মনা মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo