ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি উল্লেখ করে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ইনশাআল্লাহ বর্তমান সরকার আমলে দিনাজপুর পৌরসভা দৃষ্টি নন্দন পৌরসভায় পরিনত হবে।
আজ বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর কর্তৃপক্ষ আয়োজিত " নাগরিক ভাবনা, আমাদের করনীয় " বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য সরকারের কাছে প্রায় ২ হাজার কোটি বরাদ্ধের জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে জানান তিনি।
এর আগে নব নিযুক্ত পৌর প্রশাসক পৌরসভায় বিরাজমান নানান সমস্যা সম্পর্কিত বিষয় উপস্হাপন করেন নব নিযুক্ত পৌর প্রশাসক এডিসি হাফিজুর রহমান।
দুই শতাধিক বছরের পুরানো দিনাজপুর পৌরসভার পাড়া মহল্লার ড্রেন ব্যবস্হা ভাঙ্গাচোরা রাস্তা পুনর্নিমান দখলমুক্ত ফুটপাত এবং নোরা আবর্জনা পরিষ্কারসহ নাগরিকদের সঠিক সেবা প্রদানের দাবি জানান সুশীল সমাজরের প্রতিনিধিরা।
এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এডিসি হাফিজুর রহমান বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলীয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, এসসিপি নেতা শামসুল মুক্তাদির, জামায়াত নেতা সালেহীন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)