• সমগ্র বাংলা

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের সঙ্গে অসদাচরণ এবং তাঁকে অফিস ছেড়ে চলে যেতে বলার অভিযোগে ছয় দলিল লেখকের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার, ২৯ জুলাই কুমিল্লার জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সনদ স্থগিত হওয়া দলিল লেখকেরা হলেন—আব্দুল লতিফ, মো. হাবিবুর রহমান, মো. দুধ মিয়া, মো. মাইনুদ্দিন, মো. অলি উল্যাহ এবং আব্দুল অদুদ।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, হোমনার নিয়মিত সাব-রেজিস্ট্রার দুই মাসের প্রশিক্ষণে থাকায় তিতাস উপজেলার সাব-রেজিস্ট্রার মো. শরীফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

গত ২৬ জুন একটি দলিল নিবন্ধনের জন্য ওই ছয় দলিল লেখক তাঁর ওপর চাপ প্রয়োগ করেন। প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি থাকায় দলিল নিবন্ধনে অপারগতা জানালে তাঁরা সাব-রেজিস্ট্রারের সঙ্গে অসদাচরণ করেন এবং একপর্যায়ে তাঁকে অফিস ছেড়ে চলে যেতে বলেন বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানানো হলে গত ৫ জুলাই অভিযুক্ত ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৪ জুলাই তাঁরা লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় তাঁদের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo