ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্প সম্পন্ন হওয়ার পর অব্যবহৃত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত এই অর্থ ফেরত দেওয়ায় স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) ট্রেজারি চালানের মাধ্যমে অর্থটি সরকারি কোষাগারে জমা দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেশব্যাপী নদী নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল পুনঃখননের জন্য ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পটির কাজ শুরু হয় গত ১১ মে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হয়। কাজ বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দকৃত অর্থ থেকে অব্যবহৃত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সরকারি তহবিলে ফেরত দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার পর মোট ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা কাজ শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)