• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া ও পৌর সদরের মির্জা মার্কেট এলাকা থেকে দুই মাদক সেবীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী প্রত্যেক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দণ্ডিত করেন।

চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকা থেকে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে আসাদুল ইসলাম মিঠু (৩৩) ও পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তমসের আলীর ছেলে সাব্বির হোসেন (৩৩) কে মাদকদ্রব্য সেবনের দায়ে আটক করা হয়। পরে দুই মাদক সেবিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চাটমোহর থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo