• সমগ্র বাংলা

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যাম্পে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়নের বিষয়ে দিনব্যাপি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের  ইয়েস গ্রুপ আজ মঙ্গলবার ওই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে অংশ নেয়  ৩শত জন শিক্ষার্থী।

জানা গেছে, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্যের অপ্রয়াজনীয় গোপনীয়তা পরিহার, আইনটির কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনাকের সিনিয়র সদস্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। এসময় উপস্থিত ছিলেন সনাক সদস্য তারিকুজ্জামান তারেক এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হান্নান আজাদ।

তিনি উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, তথ্য অধিকার আইন নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আইনটির যথাযথ প্রয়োগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমাদের সকলকেই এই আইনের ব্যবহার বৃদ্ধিতে কাজ করতে হবে।

ক্যাম্পেইনে সনাকের ইয়েস গ্রুপের সদস্যরা শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার আইনের আবেদনপত্র পূরণ, তথ্য প্রাপ্তির আবেদন, আপিল আবেদন এবং অভিযোগ দায়েরের পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo