• সমগ্র বাংলা

কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন: প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য ফজলুর রহমানের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‌‘ফজু পাগলা’ থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জে তাড়াইলে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন ফজলুর রহমান। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ।’

তিনি বলেন, ‘‘কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলার পর্যায়ের নেতারা।

মন্তব্য (০)





image

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...

image

আজ ঐতিহাসিক কামান্না দিবস

২

ঝিনাইদহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের ...

image

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অ...

image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

৫

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

  • company_logo