• সমগ্র বাংলা

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপসহ ৩জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে ওই অভিযান চালান তারা। উদ্ধার সিরাপের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

জানা গেছে, পুলিশ সুপার  জেদান আল মুসার  দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুরের পৌর শহরের ১নং ওয়ার্ডের রহমতনগর করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অনুমোদন বিহীন এবং সরকারি বৈধ লাইসেন্স ব্যতীত যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের সময় ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীরের নের্তৃত্বে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালায়। এসময় পার্বতীপুরের গোবিন্দপুর গ্রামের হাসান আলীর ছেলে লাভলু হোসেন মানিক (৪০) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যে একই উপজেলার দারাড়পাড় জাহানাবাদের মৃত হাসান আলীর ছেলে হাসান আলী এবং উত্তর শালন্দার সরদারপাড়ার ফজলু সরকারের ছেলে ওমর ফারুক সরকার (৪৩)  কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুরিয়ার সার্ভিস অফিসের ভিতরে তল্লাসি চালিয়ে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo