• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ধাক্কায় আবু সাইদ (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ী জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ শার্শা উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাইদ পেশায় একজন ভ্যানচালক। রোববার সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগআঁচড়া বাগুড়ী জোড়াপুল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ‘আকিজ সিমেন্ট’ কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল পাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। #

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo