• সমগ্র বাংলা

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধ গোকুল উদ্ধার করা হয়েছে। পরে ইউএনও'র সহায়তায় প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মিলন হোসেনের মাছ ধরা ফাঁদে আটকা পড়ে বিরল প্রজাতির এই প্রাণী। পরে ইউটিউবে সার্চ করে মিলন জানতে পারে বিরল এই প্রাণীটির নাম গন্ধগোকুল।

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে রবিবার বিকেলে কুমারগাড়া জঙ্গলে গন্ধ গোকুল প্রাণীটি বন বিভাগের সহকারি রতন আলী বিশ্বাসের সহায়তায় অবমুক্ত করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বিরল প্রজাতির বন্য প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। বর্ষা মৌসুমে তাদের আবাসস্থল ডুবে যাবার কারণে তারা অনেক সময় লোকালয়ে চলে আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি।

মূলত: এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বন্যপ্রাণী রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছেন। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo